সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লুজারের শীর্ষে ফাইন ফুডস

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০৮ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫২৬ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে ফাইন ফুডস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.৮৪ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২০ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪১ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৪৫ হাজার টাকা।
শমরিতা হসপিটাল তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৭.৪০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬২ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ লাখ ৫৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, ফার্স্ট ফিন্যান্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল মিলস ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ১১:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com