শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
বেক্সিমকোর ইজিএম সম্পন্ন

সুকুক ইস্যুর অনুমোদন করেছে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৭৫৬ বার পঠিত

সুকুক ইস্যুর অনুমোদন করেছে বিনিয়োগকারীরা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো লিমিটেড) বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সুকুক ইস্যুর অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২ মার্চ কোম্পানিট জানায়, সুকুক ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করবে।
সুকুকের মাধ্যমে সংগ্রহ করা অর্থ বেক্সিমকোর দুটি সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে। কোম্পানি দুটি হচ্ছে তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড। এই দুটি কোম্পানি সৌর বিদ্যুৎ উৎপাদন করবে। এছাড়া বেক্সিমকোর টেক্সটাইল ডিভিশনের ব্যবসা সম্প্রসারণেও এই অর্থ ব্যবহার করা হবে।
আলোচিত সুকুকের ফেস ভ্যালু হবে ১০০ টাকা, একজন বিনিয়োগকারীকে নুন্নতম ৫০টি সুকুক কিনতে হবে। এই সুকুকের মেয়াদ হবে ৫ বছর। সুকুক থেকে কমপক্ষে ৯ শতাংশ মুনাফা পাওয়া যাবে।
বেক্সিমকো লিমিটেডের লভ্যাংশ ৯ শতাংশের বেশি হলে তার ১০ শতাংশ সুকুকের মুনাফার সাথে যুক্ত হবে।
এই সুকুক শেয়ারে রূপান্তর যোগ্য, বিনিয়োগকারী চাইলে সুকুককে শেয়ারে রূপান্তর করতে পারবেন। প্রতি বছর ২০ শতাংশ হারে সুকুক শেয়ারে রূপান্তর হবে।
এই রুপান্তরের মূল্য হবে রেকর্ড তারিখের আগের ২০ দিনে ঢাকা স্টক একচেঞ্জে বেক্সিমকোর শেয়ারের গড় মূল্যের ৭৫ শতাংশ।
যদি কোনো বিনিয়োগকারী সুকুককে শেয়ারে রূপান্তর করতে না চান তাহলে ৫ বছরে ওই সুকুকের অবসান ঘটবে।
বেক্সিমকো লিমিটেডের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৮৭৬ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৫ হাজার ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ১১:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com