সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনে ম্লান গতি

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১২৮ বার পঠিত

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেনে ম্লান গতি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৯ টির, দর কমেছে ১৫৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫২ টির। ডিএসইতে ৭১২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৯০ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬০ পয়েন্টে। সিএসইতে ১৯৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৩ টির দর বেড়েছে, কমেছে ৬৫ টির এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৬:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com