নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ প্রিন্ট ৪৯৬ বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। একই সঙ্গে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা (রিস্টেটেড), গত বছর একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ১.৮৩ টাকা (রিস্টেটেড)।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৮.০২ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.৪৪ টাকা।
ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ৯ সেপ্টেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।
এদিকে, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৮ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ৫৭ পয়সা।
Posted ০৫:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com