বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে লংকাবাংলা ফিন্যান্স

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০৮ জুন ২০২০   প্রিন্ট   ৫৭০ বার পঠিত

১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে লংকাবাংলা ফিন্যান্স

৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে জন্য ৭ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। আজ সোমবার (৮জুন) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে এককভাবে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (Solo EPS) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৪০ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটি সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৯৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮৫ পয়সা।
আলোচিত বছরে এককভাবে কোম্পানিটি শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ২ টাকা ৬৮ পয়সা। আগের বছর এনওসিএফপিএস ছিল ৩ টাকা। ৩৬ পয়সা।

আর সমন্বিতভাবে কোম্পানিটি শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ঋণাত্মক ২ টাকা ৬৬ পয়সা। আগের বছর এনওসিএফপিএস ছিল ৩ টাকা। ৩০ পয়সা।

আগামী ৭ সেপ্টেম্বর লংকাবাংলা ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।

Facebook Comments Box
×

Posted ০৯:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com