|

Advertisement
×

অক্টোবরের প্রথম ১৪ দিনে ১৫১ কোটি ডলারের রেমিট্যান্স

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৩৬ বার পঠিত

অক্টোবরের প্রথম ১৪ দিনে ১৫১ কোটি ডলারের রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর এক দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ১০ লাখ ডলার। অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ১ হাজার ১০ কোটি ৮০ লাখ ডলার।

গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১১৭ কোটি ১০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ১ শতাংশ।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রাবাজারের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া রেমিট্যান্সের প্রবাহ বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতেও সহায়তা করতে পারে।

তবে এই প্রবৃদ্ধি ধরে রাখতে প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করা জরুরি। একই সঙ্গে হুন্ডির মতো অবৈধ অর্থ স্থানান্তরের পথ বন্ধে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com