|

Advertisement
×

অক্টোবরে রাজস্ব আদায় কমেছে ডিএসইতে

বুধবার, ০৪ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪১৬ বার পঠিত

অক্টোবরে রাজস্ব আদায় কমেছে ডিএসইতে

চলতি বছরের অক্টোবরে রাজস্ব আদায় আগের মাসের (সেপ্টেম্বর) চেয়ে কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। অক্টোবরে বাজারে লেনদেন কিছুটা কম হওয়ার কারনে সরকারের রাজস্ব আদায় কমেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সেপ্টেম্বরে যেখানে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছিল ২৭ কোটি ৪৯ লাখ টাকা। সেখানে অক্টোবরে আদায় হয়েছে ২১ কোটি ৬২ লাখ টাকা। যা আগের মাসের চেয়ে প্রায় ৬ কোটি টাকা কম।

চলতি বছরের অক্টোবরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৭ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৪১৩ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৩৬৭ টাকা।

অন্যদিকে আগের মাসে অর্থাৎ সেপ্টেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৫০২ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৫ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৯১৯ টাকা।

Facebook Comments Box

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com