Ad
x

অহেতুক আড্ডা ও ঘোরাফেরা: ৫৩ হাজার টাকা জরিমানা

শুক্রবার, ১০ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৬৬৪ বার পঠিত

অহেতুক আড্ডা ও ঘোরাফেরা: ৫৩ হাজার টাকা জরিমানা

কারণ ছাড়া ঘোরাফেরা, দলবেধে আড্ডা ও নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখায় ৫৩ হাজার ৭’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সিরাজগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ১০৯ জনকে এমন জরিমান করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সাংবাদিকদের এমন তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, দোকান খোলা রাখা, জনসমাগম সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগে ৭৪টি মামলায় ১০৯ জনকে মোট ৫৩ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় করোনার সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিনা কারণে ঘর থেকে বের না হতে জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ০৩:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com