Ad
x

আইওএসকোর এপিআরসির ভাইস চেয়ার পদে শিবলী রুবাইয়াতের পুনর্নিয়োগ

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৪৮৫ বার পঠিত

আইওএসকোর এপিআরসির ভাইস চেয়ার পদে শিবলী রুবাইয়াতের পুনর্নিয়োগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস চেয়ার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন। আগামী ২০২৪-২৬ সাল মেয়াদ পর্যন্ত এ পদে তিনি দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি আইওএসকোর বোর্ড পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আইওএসকোর সেক্রেটারি জেনারেল মার্টিন মোলোনি স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য মতে, আগামী ২৭ মে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া আইওএসকোর পর্ষদ সভায় তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে, ২০২২-২৪ সালের ৩১ জানুয়ারি মেয়াদ পর্যন্ত আইওএসকোর এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটিতে ভাইস চেয়ার পদে দায়িত্ব পালন করেছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। প্রথমবার ভাইস চেয়ার পদে তিনি চীনকে ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বড় অর্জন।

তথ্য মতে, ২০২২-২৪ সাল মেয়াদে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটিতে ভাইস চেয়ার পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তার কর্মদক্ষতা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও যোগ্যতাকে সম্মান জানিয়ে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির কোনো সদস্য ভাইস চেয়ার পদে নির্বাচন করতে অংশগ্রহণ করেননি। ফলে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির ভাইস চেয়ার পদে আগামী ২০২৪-২৬ সালের মেয়াদে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুনর্নির্বাচিত করেছে আইওএসকো।

তথ্য মতে, ২০১৩ সালের ২১ ডিসেম্বর আইওএসকোর মানদণ্ডের ভিত্তিতে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। এ জন্য এমএমওইউ স্বাক্ষরকারী হওয়ার জন্য বিএসইসির আবেদন অনুমোদন করেছে আইওএসসিও। এতে দেশের পুঁজিবাজার অনন্য এক উচ্চতায় পৌঁছেছে। ফলে বিএসইসি আন্তর্জাতিকভাবে এনফোর্সমেন্টের সহযোগিতা পাওয়া ও দেওয়া, বিএসইসি আইওএসকোর বিভিন্ন নেতৃস্থানীয় পদে নিয়োগ ও নির্বাচনের সুযোগ লাভ এবং বিএসইসি আইওএসকোর নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তির যোগ্যতা অর্জন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তারই কমিশনের নেতৃত্বে পুঁজিবাজারে গতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ০২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com