নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ প্রিন্ট ৫৮৬ বার পঠিত
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের। আজ বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি ফাইন্যান্স ২৯ কোটি ২৬ লাখ টাকা নীট মুনাফা করেছে। গত বছর একই প্রান্তিকে নিট মুনাফা ছিল ৫১ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৪৩ শতাংশ।
চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ৭৮ পয়সা, যা আগের প্রান্তিকে ছিল ১ টাকা ৩৮ পয়সা।
এককভাবে আইডিএলসি ফাইন্যান্স প্রথম প্রান্তিকে ইপিএস (ঝড়ষড় ঊচঝ) করেছে ১ টাকা ১৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৯ পয়সা ছিল।
গত বছরের মতো এবছরের প্রথম প্রান্তিকেও আইডিএলসি ফাইন্যান্সের ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক। এ সময়ে সমন্বিতভাবে কোম্পানির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে তা ৯ টাকা ২২ পয়সা ছিল।
গত ৩১ মার্চ,২০২০ তারিখে সমন্বিতভাবে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ৯৫ পয়সা, আর এককভাবে ৩০ টাকা ৯৪ পয়সা।
Posted ০৮:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com