নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে আগামীকাল ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট ৭ দিন দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে ২ দিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ঈদের ছুটির পর আগামী ২৪ মার্চ থেকে শেয়ারবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে। ওইদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। তবে অফিস সময় সকাল ৯ টা থেবে বিকেল ৫টা পর্যন্ত হবে।
Posted ৫:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra


