মঈন মোশাররফ :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৫৭৮ বার পঠিত
আগামী সপ্তাহ থেকে সারাদেশে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সময় টিভি
বৃহস্পতিবিার সকালে (১৯ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির এ তথ্য জানান ।
তিনি বলেন, এরইমধ্যে ঢাকায় ৫টি পয়েন্টে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি চলছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। আজ বিক্রি হচ্ছে জিগাতলা উচ্চ বিদ্যালয়, বাবু বাজার ব্রিজ, মৌচাক মোড়, সচিবালয়- প্রেসক্লাব ও গাবতলী-শ্যামলী এলাকায়।
খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রির তেমন কোনো প্রভাব পড়েনি পাইকারি ও খুচরা বাজারে। রাজধানীর পাইকারি বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৭২ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৮ টাকা দরে।
Posted ০৬:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com