Ad
x

আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি

রবিবার, ২২ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৬৩৯ বার পঠিত

আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি

যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালের ২২ নভেম্বর গুলি করে হত্যা করা হয়৷ দিনটা ছিল শুক্রবার ৷ ডালাস, টেক্সাস, সময় দুপুর ১২টা ৩১ মিনিট ৷ ফার্স্ট লেডি জ্যাকি কেনেডি, টেক্সাসের গভর্নর ও তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে লিমোজিনে করে যাচ্ছিলেন জন এফ কেনেডি ৷ এটা ছিল কেনেডির রাজনৈতিক সফর ৷

লিমোজিনের হুডটা খোলা রাখার প্রস্তাব কেনেডি নিজেই দিয়েছিলেন বলে জানা যায় ৷ কেনেডি হত্যা মার্কিন যুক্তরাষ্ট্রে তো বটেই, বিশ্ব ইতিহাসেও একটি নজির সৃষ্টি করে ৷

আহত কেনেডিকে যখন পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় , তখনও তাঁর হৃদস্পন্দন ছিল ৷ কিন্তু যে গুলিটি তাঁর মাথাকে ছিন্নভিন্ন করে দিয়েছিল, সেটা কেনেডিকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলার পথ অসম্ভব করে তুলেছিল ৷ ফলে ৪৬ বছর বয়সেই মৃত্যু হয় তাঁর ৷

কেনেডি নিহত হওয়ার পর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটনে নিয়ে যাওয়া হয় ৷ সেসময় বিমানেই নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন কেনেডির ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন ৷

যিনি গুলি করেছিলেন তার নাম লি হার্ভে ওসওয়াল্ড ৷ কেনেডির গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার পাশের একটি ভবনের ছয় তলা থেকে ওসওয়াল্ড কেনেডিকে গুলি করেছিলেন বলে অভিযোগ৷ এর ঘণ্টা দেড়েক পর তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ তবে সেসময় তাঁকে ধরা হয় একজন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে ৷

Facebook Comments Box

Posted ০৪:১৯ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com