Ad
x

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ২ ব্যাংক

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬০০ বার পঠিত

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ২ ব্যাংক

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ২ কোম্পানি। এগুলো হলো- ব্যাংক এশিয়া লিমিটেড এবং ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংক এশিয়ার শেয়ার প্রতি আয় (কনসুলেটেড ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৮৮ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা নয় মাসে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর’২০) সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসুলেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। আগের অর্থবছর একই সময়ে ছিল ১ টাকা ৯৪ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (কনসুলেটেড এনএভিপিএস) ছিল ২৩ টাকা ১৬ পয়সা।

এদিকে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৪ পয়সা। তৃতীয় প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ২৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ১৯ পয়সা।
প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২০-সেপ্টেম্বর২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইসলামী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ২ টাকা ১৮ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ২০ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ৩৫ টাকা ৬৭ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com