Ad
x

আয়কর আদায়ে বেলজিয়াম সেরা

রবিবার, ২৭ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৯৯ বার পঠিত

আয়কর আদায়ে বেলজিয়াম সেরা

ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বেশি আয়কর আদায় হয়। বিশ্বে আয়কর আদায়ে শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম। দেশটিতে আদায়ের হার ৩৯ দশমিক ৮ শতাংশ।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ‘ট্যাক্সিং ওয়েজেস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে আয়কর আদায়ে শীর্ষ পনেরোটি দেশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি।
দেশটিতে এ খাত থেকে আদায় হয় ৩৯ দশমিক ৭ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে আয়কর আদায় হয় ৩১ দশমিক ৪ শতাংশ।

ওইসিডির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, আদায়ের হার ২৮ দশমিক ৭ শতাংশ। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ড। দেশটিতে আয়কর আদায়ের হার ২৫ দশমিক ২ শতাংশ।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে সুইডেন। দেশটির আয়কর আদায়ের হার ২৫ দশমিক ২ শতাংশ। অন্যান্য দেশের মধ্যে অস্ট্রেলিয়া (সপ্তম) আদায়ের হার ২৪ দশমিক ৬ শতাংশ, যুক্তরাষ্ট্র (অষ্টম) ২৩ দশমিক ৮ শতাংশ, যুক্তরাজ্য (নবম) ২৩ দশমিক ৪ শতাংশ, কানাডা (দশম) ২৩ শতাংশ।

জাপান (একাদশ) ২২ দশমিক ৩ শতাংশ, স্পেন (দ্বাদশ) ২১ দশমিক ৩ শতাংশ, সুইজারল্যান্ড (ত্রয়োদশ) ১৭ দশমিক ৪ শতাংশ, দক্ষিণ কোরিয়া (চতুর্দশ) ১৪ দশমিক ৯ শতাংশ এবং মেক্সিকো (পঞ্চদশ) ১০ দশমিক ২ শতাংশ। #

Facebook Comments Box

Posted ০৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com