Ad
x

নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনে ইজিএম ডেকেছে হোমল্যান্ড লাইফ

বুধবার, ০১ জুলাই ২০২৬   প্রিন্ট   ২৮ বার পঠিত

নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনে ইজিএম ডেকেছে হোমল্যান্ড লাইফ

উচ্চ আদালতের নির্দেশে গঠিত অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদের অধীনে পরিচালিত হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়মিত পরিচালনা পর্ষদ গঠন ও পরিচালক নির্বাচনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী ২৩ জুলাই এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম) আহ্বান করা হয়েছে।

কোম্পানির ভারপ্রাপ্ত বোর্ড সচিব মুহাম্মদ জাহিদ খান স্বাক্ষরিত ২৮ জুনের নোটিশে শেয়ারহোল্ডারদের এ বিষয়ে অবহিত করা হয়। নোটিশ অনুযায়ী, ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টা ৩০ মিনিটে কোম্পানির প্রধান কার্যালয়ে ইজিএম অনুষ্ঠিত হবে।

সভার প্রধান আলোচ্যসূচির মধ্যে রয়েছে কোম্পানির নিয়মিত পরিচালনা পর্ষদ গঠন ও পরিচালক নির্বাচন। এছাড়া সংঘবিধি, কোম্পানি আইন, ১৯৯৪, বীমা আইন, ২০১০ এবং প্রযোজ্য বিধি অনুযায়ী যোগ্য শেয়ারহোল্ডারদের মধ্য থেকে পরিচালক নির্বাচন বা অনুমোদন।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচিত পরিচালকদের সমন্বয়ে গঠিত নতুন পরিচালনা পর্ষদকে কোম্পানির সার্বিক ব্যবস্থাপনা, আইনগত কার্যক্রম এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কার্যাবলি পরিচালনার ক্ষমতা প্রদানের প্রস্তাবও ইজিএমে উত্থাপন করা হবে। সভাপতির অনুমতিক্রমে অন্যান্য বিষয়ও আলোচনায় আনা যাবে।

পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী যোগ্য শেয়ারহোল্ডারদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে উচ্চ আদালত।

Facebook Comments Box

Posted ০৮:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com