|

Advertisement
×

ইউসিবি ব্যাংকের ইউনেট ও ডেবিট কার্ড সেবা ১২ ঘণ্টা বন্ধ

বুধবার, ১১ মে ২০২২   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

ইউসিবি ব্যাংকের ইউনেট ও ডেবিট কার্ড সেবা ১২ ঘণ্টা বন্ধ

কারিগরি সংস্কারের জন্য বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম সেবা ১২ ঘণ্টা বন্ধ থাকবে। আগামী ১৩ ‍ও ১৪ মে (শুক্র ও শনিবার) এই দুইদিন রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ৬ ঘণ্টা করে এসব সেবা বন্ধ রাখা হবে।

বুধবার (১১ মে) ইউসিবির পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ইউসিবির কার্ড ডিভিশনের প্রধান নেহাল এ হুদা ঢাকা পোস্টকে বলেন, কারিগরি সংস্কারের জন্য ইউসিবির ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম পয়েন্ট অব সেলস (পিওএস), ই-কমার্স ও ইউপে সেবা আগামী ১৩ ‍ও ১৪ মে রাতে ৬ ঘণ্টা করে বন্ধ রাখা হবে।

এরমধ্যে ১৩ মে রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৪৫ মিনিট এবং ১৪ মে রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৩৫ মিনিট পর্যন্ত ইউসিবি ইউনেট ও ডেবিট কার্ড সেবা বন্ধ থাকবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১১ মে ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com