বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
হাইকোর্টের আদেশ চেম্বার আদালতেও বহাল

ইউসুফ আলীসহ চার পরিচালকই থাকছেন এনআরবি লাইফে

সোমবার, ২৬ মে ২০২৫   প্রিন্ট   ৫৩৩ বার পঠিত

ইউসুফ আলীসহ চার পরিচালকই থাকছেন এনআরবি লাইফে

বি এম ইউসুফ আলীসহ চার জনকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক পদে বহাল রাখতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে ৬ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের দায়ের করা লিভ টু আপিলের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২২ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে গত ২৯ এপ্রিল বি এম ইউসুফ আলীসহ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চার পরিচালকের পদ শূন্য ঘোষণা করে কোম্পানিটির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের স্বাক্ষর করা চিঠির কার্যকরিতা স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই চার পরিচালককে বীমা কোম্পানিটিতে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশনা দেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

বি এম ইউসুফ আলী ছাড়া অপর তিন পরিচালক হলেন, লিবার্টি লিভিং লিমিটেডের প্রতিনিধি মো. জামাল উদ্দিন, পারিজাত ডেভেলপার্স লিমিটেডের প্রতিনিধি ফৌজিয়া ইয়াছমিন এবং মোস্তফা হেলাল কবির।

উচ্চ আদালতে বি এম ইউসুফ আলীসহ চার পরিচালকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিকুর রহমান। আদেশের বিষয়ে জানতে চাইলে ব্যাংক বীমা অর্থনীতিকে তিনি বলেন, গত ৯ এপ্রিল ২০২৫ তারিখে এক চিঠিতে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চার পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়। ওই চিঠিতে স্বাক্ষর করেন বীমা কোম্পানিটির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। কিন্তু যেসব যুক্তিতে পরিচালক পদগুলো শূন্য করা হয়েছে তা আইনগতভাবে সঠিক হয়নি বলে আমরা হাইকোর্টকে জানিয়েছি। আদালত শুনানি গ্রহণ করে চিঠিগুলোর কার্যকারিতা স্থগিত করেছেন এবং ওই চার পরিচালককে বীমা কোম্পানিটিতে তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন। পরবর্তীতে চেম্বার জজ আদালতও হাইকোর্টের ওই আদেশ বহাল রেখেছেন এবং ৬ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে হাইকোর্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।

 

Facebook Comments Box

Posted ১০:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com