Ad
x

ইপিজেডে চীনের ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৮৮ বার পঠিত

ইপিজেডে চীনের ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ

চীনা কোম্পানি মেসার্স ওয়াই অ্যান্ড এফ হেলথকেয়ার লিমিটেড চিকিৎসা খাতে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে। এ লক্ষ্যে কোম্পানিটি মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি সার্জিক্যাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং শিল্প স্থাপন করতে যাচ্ছে। বেপজার মাধ্যমে বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে বৈচিত্র্যময় পণ্যের সম্ভারে সংযোজিত হলো এক নতুন পণ্য।

শতভাগ বিদেশি মালিকানাধীন এই শিল্প বার্ষিক ৬০ লাখ পিস পিই স্স্নিভ কাভার ও থাম্ব গাউন, সিপিই সুজ কাভার ও থাম্ব গাউন, পিভিসি এপ্রোন, পিভিসি স্স্নিভ কাভার, ল্যাব কোট, আইসোলেশন গাউন, ডাক্তার ক্যাপ, সার্জিক্যাল গাউন, কভারেলস, স্ক্রাব সুট, সার্জিকাল ড্রেপ অ্যান্ড প্যাকস উৎপাদন করবে। মেসার্স ওয়াই অ্যান্ড এফ হেলথকেয়ার কোম্পানিতে ২,৯৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বীরপ্রতীক, এসপিপি, এনডিসি, পিএসসির উপস্থিতিতে গতকাল ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স ওয়াই এন্ড এফ হেলথকেয়ার লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিলস্নুর রহমান এনডিসি এবং মেসার্স ওয়াই এন্ড এফ হেলথকেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফেঞ্জ ইমিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর এবং মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন।

Facebook Comments Box

Posted ০১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com