|

Advertisement
×

ইসলামী ব্যাংকের বন্ড ইস্যুর সিদ্ধান্ত

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ২৭৪ বার পঠিত

ইসলামী ব্যাংকের বন্ড ইস্যুর সিদ্ধান্ত

১০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, টায়ার-২ এর মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে এ বন্ড ইস্যু করবে ব্যাংকটি। প্রস্তাবিত নতুন এ বন্ডের নাম হবে ‘আইবিবিপিএলসি ফিফথ মুদারাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।’ ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।

এছাড়াও, বন্ডটি হবে আনসিকিউরড রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। অর্থাৎ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Facebook Comments Box

Posted ০১:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com