রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৭ বার পঠিত

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের উদ্যোগে শরী‘আহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন” শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোঃ ফসিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।
ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদ এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মোহাম্মদ হারুনার রশিদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
×

Posted ০৬:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com