বিবিএ নিউজ.নেট
রবিবার, ৩১ অক্টোবর ২০২১ প্রিন্ট ৪২৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৬১ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) এই মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.০৪ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২.৫১ টাকা। এ হিসাবে মুনাফা ১.৫৩ টাকা বা ৬১ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৯৮ টাকা। এ হিসাবে মুনাফা ১.২৪ টাকা বা ১২৭ শতাংশ বেড়েছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৫৪ টাকায়।
Posted ০৭:২৫ অপরাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com