সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ই-কমার্স খাতে হাজার কোটি টাকা বরাদ্দ চায় ই-ক্যাব

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৩০ বার পঠিত

ই-কমার্স খাতে হাজার কোটি টাকা বরাদ্দ চায় ই-ক্যাব

আসন্ন জাতীয় বাজেটে অনলাইনে পণ্য বিক্রির ব্যবসাকে (ই-কমার্স) আরো এগিয়ে নিতে আগামী বাজেটেও কর অবকাশ সুবিধা অব্যাহত রাখাসহ থোক বরাদ্দের সুবিধা চেয়েছেন এ খাতের উদ্যোক্তারা।

তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) দাবি, এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলে তা থেকে ই-কমার্স উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ব্যবসা শুরু ও চালু রাখতে সহজ শর্তে ঋণ দেওয়া সম্ভব।

সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘ডিজিটাল কমার্স গেজেট-২০১৯ সম্পর্কিত আলোচনা এবং আসন্ন জাতীয় বাজেটে ডিজিটাল কমার্স সম্পর্কিত প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ই-কমার্স নীতিমালা গেজেট আকারে প্রকাশ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা।

লিখিত বক্তব্যে ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ই-কমার্সকে জনপ্রিয় করার স্বার্থে আগামী বাজেটেও কর অবকাশ সুবিধা অব্যাহত রাখতে হবে। ক্রেতারা যেন অনলাইনমুখী হতে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন, সেজন্য বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।

‘ই-ক্যাব প্রথমে ই-কমার্স নীতিমালার খসড়া তৈরি করে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগে জমা দিয়েছিল এবং সেই নীতিমালা পরীক্ষা-নিরীক্ষা করে তথ্যপ্রযুক্তি বিভাগ চূড়ান্ত রূপ দেয়। সম্প্রতি এটি বাস্তবায়নে সরকার গেজেট আকারে প্রকাশ করেছে। তাই আমরা আশাবাদী, অচিরেই তা সুস্পষ্ট হবে।

Facebook Comments Box
×

Posted ০২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com