Ad
x

উত্থানের ধারা অব্যাহত

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৪৯৯ বার পঠিত

উত্থানের ধারা অব্যাহত

আগের কার্যদিবসের মতো আজ সোমবারও উত্থানের ধারা অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনও। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৭৫.৪৯ পয়েন্টে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৩৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৩৬.০৩ পয়েন্টে এবং দুই হাজার ৫৪৬.৬২ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ১৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৪টির বা ৪১.৮৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৪টির বা ৫০ শতাংশের এবং ৩০টির বা ৮.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৬২.৩৬ পয়েন্টে।

সিএসইতে গতকাল ৩১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দর বেড়েছে, কমেছে ১৬২টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com