সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

 উৎপাদনে ফিরল সাফকো স্পিনিং

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ১৭৪ বার পঠিত

 উৎপাদনে ফিরল সাফকো স্পিনিং

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিংয়ের কারখানা তিন দফা সাত মাস বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে। গত রবিবার (৩১ আগস্ট) কোম্পানিটির উৎপাদন শুরু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে চলতি বছরের গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে বন্ধ পায় ডিএসইর তদন্ত দল, যা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এরপর ১২ ফেব্রুয়ারি সাফকো স্পিনিং কর্তৃপক্ষ জানায়, তারা কোম্পানির লোকসান কমানোর জন্য গত ১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ করে দিয়েছে, যা দুই মাস বা মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এরপরে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে। তবে ওই মেয়াদ শেষ হলেও উৎপাদন শুরু হয়নি সাফকো স্পিনিংয়ের।

এরপরে প্রথম দফায় ২ মাস বা মে মাস পর্যন্ত সময় বাড়িয়ে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এরপরেও উৎপাদন শুরু করতে পারেনি সাফকো স্পিনিং কর্তৃপক্ষ। পরবর্তীতে দ্বিতীয় দফায় আড়াই মাস বাড়িয়ে বা ১৬ আগস্ট পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে করেও উৎপাদনে ফিরতে পারেনি সাফকো স্পিনিং।

পরবর্তীতে তৃতীয় দফায় ২ সপ্তাহ বাড়িয়ে ৩১ আগস্ট উৎপাদনে ফেরার ঘোষণা দিয়েছিল। তবে এবার উৎপাদনে ফিরতে পেরেছে বলে জানিয়েছে সাফকো স্পিনিং কর্তৃপক্ষ।

সাফকো স্পিনিং মিলসের ২০২৪-২৫ অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে। কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০৯) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ২.৯৯ টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি পতন হয়েছে ৬.০৮ টাকা বা ২০৩ শতাংশ।

Facebook Comments Box

Posted ০২:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com