Ad
x

এক তথ্যের বিও হিসাব বন্ধের সময় বাড়লো

বুধবার, ০৬ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৫২২ বার পঠিত

এক তথ্যের বিও হিসাব বন্ধের সময় বাড়লো

একই জাতীয় পরিচায়পত্র, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে দুই দফা সময় বাড়ানো হলো।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে ৭০৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান জানান, একই মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব কিছু ক্ষেত্রে বিভিন্ন বিও হিসাবে ব্যবহার করার বিষয়ে গত ২০ জুন ডিপোজিটরি অংশগ্রহণকারীদের (ডিপি) জন্য একটি সার্কুলার ইস্যু করা হয়েছিল।

তিনি আরও জানান, সার্কুলারে এ ধরনের ব্যত্যয় থাকলে ডিপোজিটরি অংশগ্রহণকারীদের তা সংশোধনের করতে বলা হয়েছিল। আজকের কমিশন সভায় ওই সংশোধন করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই একই বিষয়ে আরেক দফা সমায় বাড়ানো হয়েছিল। ওই সময় বিএসইসির নির্দেশনায় বলা হয়েছিল- একই জাতীয় পরিচায়পত্র, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব ব্যবহার করে খোলা বিভিন্ন বিও হিসাব বন্ধের জন্য ২০ জুন এক সার্কুলারের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য নির্দেশ দেয়া হয়। এই সার্কুলারের সময় ২১ জুলাই শেষ হয়েছে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময়সীমা ২১ অক্টোর পর্যন্ত বাড়ানো হয়। তবে কোন কোন সদস্য এখনও সংশ্লিষ্ট আদেশ পরিচালনে ব্যর্থ হয়েছেন তা আগামী ১৫ দিনের মধ্যে বিএসইসিকে জানাতে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনকে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ০১:০১ অপরাহ্ণ | বুধবার, ০৬ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com