Ad
x

এক মাসের ব্যবধানে ডিএসই থেকে রাজস্ব আদায় বেড়েছে ৮৭%

সোমবার, ০৪ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৯২ বার পঠিত

এক মাসের ব্যবধানে ডিএসই থেকে রাজস্ব আদায় বেড়েছে ৮৭%

গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৮৭%। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩৪ কোটি ২৭ লাখ টাকা। যার পরিমাণ নভেম্বর মাসে ছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ১৫ কোটি ৯৯ লাখ টাকা বা ৮৭ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২১ কোটি ৫৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ১২ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে ডিসেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৩৪ কোটি ২৭ লাখ টাকা।

অন্যদিকে আগের মাসে অর্থাৎ নভেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৭ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৮৭ লাখ টাকা। এ হিসাবে নভেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয় ১৮ কোটি ২৮ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ০৪:১০ অপরাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com