|

Advertisement
×

এজিএমের তারিখ নির্ধারণ করেছে ২ কোম্পানি

বুধবার, ০৩ জুন ২০২০   প্রিন্ট   ৭০৪ বার পঠিত

এজিএমের তারিখ নির্ধারণ করেছে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : এজিএমের তারিখ নির্ধারণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ডেল্টা ব্রাক হাউজিং এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১৭ জুন সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে ডেল্টা ব্রাক হাউজিংয়ের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর আগে কোম্পানিটি গত ২৯ মার্চ এজিএম অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে এজিএম স্থগিত করেছিল।

অন্যদিকে, আগামী ২৩ জুন দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানির ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এর আগে কোম্পানিটি গত ৭ মে এজিএম অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে এজিএম স্থগিত করেছিল।

 

Facebook Comments Box

Posted ০১:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com