বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

মতিন স্পিনিংয়ের এজিএমে লভ্যাংশ অনুমোদন

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭০ বার পঠিত

মতিন স্পিনিংয়ের এজিএমে লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচালনা পর্ষদ ঘোষিত ১৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন সংশ্লিষ্ট শেয়ারহোল্ডাররা।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। এসময় উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ জাব্বার, ভাইস-চেয়ারম্যান এম এ রহিম, পরিচালক এম এ কাদের, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সালাম, ব্যারিস্টার নাসের আলম, সংবিধিবদ্ধ নিরীক্ষক মোহাম্মদ মোতালেব হোসেন, নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন পাটোয়ারী এবং কোম্পানি সচিব মোহাম্মদ শাহ আলম মিয়া।
সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন করা হয়।

Facebook Comments Box

Posted ০৬:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com