|

Advertisement
×

এনভয় টেক্সটাইলের অন্তবর্তীকালীন ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫২৬ বার পঠিত

এনভয় টেক্সটাইলের অন্তবর্তীকালীন ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০-২০২১ হিসাব বছরের জন্য অন্তবর্তীকালীন এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

৫ শতাংশ লভ্যাংশের জন্য কোম্পানিটিকে শেয়ারহোল্ডারদের ৮ কোটি টাকা পরিশোধ করতে হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারহোল্ডার যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পিানিটি।

এর আগে গত ১৩ অক্টোবর কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

এরপর গত সপ্তাহে কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরীক্ষত (জুলাই-সেপ্টেম্বর, ২০) সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৫৬ পয়সা। অন্যদিকে এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ৫৩ পয়সা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com