Ad
x

এনসিসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বুধবার, ১২ মে ২০২১   প্রিন্ট   ৫০৯ বার পঠিত

এনসিসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১১ মে) অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিটেড ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৮২ পয়সা।

আলোচিত সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৮৪ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৪৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com