|

Advertisement
×

এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষনা

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৬৬১ বার পঠিত

এনসিসি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষনা

ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এনসিসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই ডিভিডেন্ড ঘোষনা করা হয়।

আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২.৩০ টাকা। গত বছর যা ১.৯৭ টাকা।

অন্যদিকে এককভাবে ব্র্যাক ব্যাংকের ইপিএস (Solo EPS) হয়েছে ২.৩০ টাকা, যা আগের বছর ছিল ১.৯৬ টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১.০২ টাকা।

আগামী ২৭ জুলাই রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com