|

Advertisement
×

এনসিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

মঙ্গলবার, ১৯ মে ২০২০   প্রিন্ট   ৬২১ বার পঠিত

এনসিসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে । সোমবার (১৮ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ০.৮৪ টাকা। আগের বছর একই সময়ে তা ছিল ০.৪০ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.৪৪ টাকা।
অন্যদিকে এককভাবে শুধু এনসিসি ব্যাংকের শেয়ার প্রতি আয় (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ০.৮৫ টাকা, যা গত বছের একই সময়ে ছিল ০.৪০ টাকা। র্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.৪৫ টাকা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১.৯০ টাকা, প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ৩.৫৯ টাকা।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com