|

Advertisement
×

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের আইপিও’র বিডিং অনুমোদন

শুক্রবার, ০৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬০০ বার পঠিত

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের আইপিও’র বিডিং অনুমোদন

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে বিদ্যুৎ খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে যোগ্য বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম (ইরফফরহম) অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। বিএইসির ৭৩৪তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, আলোচ্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।মূলধন সংগ্রহের মাধ্যমে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫.১৫ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০.২০ টাকা।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.১৩ টাকা।

আরো উল্লেখ্য, বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ২.২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ১১:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com