মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

কারওয়ানবাজার বস্তিতে আগুন

বিবিএনিউজ.নেট

রবিবার, ০৩ মার্চ ২০১৯   প্রিন্ট   ৯৮৬ বার পঠিত

কারওয়ানবাজার বস্তিতে আগুন

ফাইল ফটো

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর এবার কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর ১২টা ১০মিনিটে দিকে অাগুনের সূত্রপাত ঘটে। সবশেষে খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, কারওয়ান বাজারস্থ দীপ্ত টেলিভিশনের বিপরীতে গোডাউনের পাশের বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে দুপুর ১২টা ১০ মিনিটে। আগুনের খবরে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।

তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রতন কুমারের নেতৃত্বে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট ফায়ার স্টেশন। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ জানা যায়নি।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজি ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৭০ জন মারা গেছেন।

Facebook Comments Box
×

Posted ১২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com