Ad
x

কারসাজির দায়ে সাকিব, হিরুসহ সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩২৮ বার পঠিত

কারসাজির দায়ে সাকিব, হিরুসহ সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ক্রিকেটার সাকিব আল হাসান ও মো. আবুল খায়ের হিরুসহ সাত ব্যক্তি প্রতিষ্ঠানকে ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার ফলে মো. আবুল খায়ের হিরুকে ২৫(পঁচিশ) লাখ টাকা, সাকিব আল হাসাল কে ৫০ (পঞ্চাশ) লাখ টাকা, এশাল কমিউনিকেশন লিমিটেড কে ৭৫ (পঁচাত্তর) লাখ টাকা, মোনার্ক মার্ট লিমিটেড কে ১ (এক) লাখ টাকা, আবুল কালাম মাতবর কে ১০ (দশ) লাখ টাকা, লাভা ইলেক্ট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কে ১ (এক) লাখ টাকা এবং মো. জাহেদ কামালকে ১ (এক) লাখ টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

Posted ০৪:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com