|

Advertisement
×

কোরিয়ান মার্টের ৩ কোটি ২০ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৩৭ বার পঠিত

কোরিয়ান মার্টের ৩ কোটি ২০ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন

অনলাইনভিত্তিক প্রসাধনী পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান কোরিয়ান মার্ট বাংলাদেশের ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পশ্চিম) কমিশনারের নির্দেশনায় এবং পল্লবী বিভাগের কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২১ সেপ্টেম্বর মিরপুর-১১ নম্বরে কোরিয়ান মার্টে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা ও বিভিন্ন দলিলপত্রের তথ্য পর্যালোচনা করা হয়। এতে ভ্যাট ফাঁকির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরে অধিকতর যাচাইয়ের জন্য মূসক-১২.৩ ইস্যু করে প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য দলিলপত্রের তথ্য পেনড্রাইভে সংরক্ষণ করে জব্দ করা হয়।

জব্দ করা দলিলপত্র যাচাই করে নিয়মবহির্ভূত মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার বিক্রয় তথ্য পাওয়া যায়। এসব বিক্রয়ের বিপরীতে মোট ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভ্যাট বিভাগ।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০৫:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com