|

Advertisement
×

ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৩ ফান্ড

রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৫১৪ বার পঠিত

ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ৩ ফান্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের কাছে পাঠিয়েছে। ফান্ডগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড। গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এই ডিভিডেন্ড পাঠানো হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ফান্ডগুলো ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে ইউনিটহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই, তাদের ডিভিডেন্ড চেকের মাধ্যমে পাঠানো হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ১৫ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ১০ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com