Ad
x

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হলেন রামগড়ের ছেলে মংসুইপ্রু চৌধুরী অপু

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৮৪৯ বার পঠিত

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হলেন রামগড়ের ছেলে মংসুইপ্রু চৌধুরী অপু

রামগড়ের ছেলে মংসুইপ্রু চৌধুরী অপু সম্প্রতি পুনর্গঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত সরকারি গেজেটে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব সজল কান্তি বনিক। মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৫ সদস্যের পুনর্গঠিত নতুন পরিষদের সদস্য হিসেবে স্থান পেয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. আব্দুল জব্বার, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামী লীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আশুতোশ চাকমা, জেলা আওয়ামী লীগ সদস্য শুভমঙ্গল চাকমা, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক নীলোৎপল খীসা, খাগড়াছড়ি পৌরসভার সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেস্রাচাই চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহিনা আকতার। এদিকে মংসুইপ্রু চৌধুরী অপু জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় তার জন্মস্থান রামগড়ে খুশির জোয়ার বইছে।

প্রসঙ্গত, পার্বত্য শান্তিচুক্তি অনুসারে তিন পার্বত্য জেলা পরিষদে পৃথক ভোটার তালিকার মাধ্যমে পরিষদের নির্বাচনের ব্যবস্থা থাকলেও আইনি জটিলতার কারণে পৃথক ভোটার তৈরি না হওয়ায় পরিষদগুলো সরকার পরিবর্তনের পরপরই পুনর্গঠন করে থাকে। পার্বত্য চুক্তি অনুসারে জেলা পরিষদ স্থানীয় উন্নয়নের প্রধান প্রাণশক্তি হওয়ায় আর হস্তান্তরিত বিভাগ হিসেবে ৩৩টি বিভাগ জেলা পরিষদে ন্যস্ত থাকায় সমতলের তুলনায় পার্বত্য জেলা পরিষদগুলো শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় কাজ করছে।

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com