Ad
x

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১৭৫ বার পঠিত

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৪.২ শতাংশ রয়েছে প্রকৌশল খাতের অবদান। ইবিএল সিকিউরিটিজের বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৩.২ শতাংশ লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ৯.৫ শতাংশ লেনদেন হয়েছে। খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ব্যাংক খাতে ৮.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৮.৬ শতাংশ, বিবিধ খাতে ৬.১ শতাংশ,সেবা খাতে ৫.৯ শতাংশ, খাদ্য খাতে ৫.৭ শতাংশ, কাগজ খাতে ৫.৫ শতাংশ, জীবন বীমা খাতে ৫ শতাংশ, সাধারণ বীমা খাতে ৪.৬ শতাংশ, আইটি খাতে ২.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২ শতাংশ, আর্থিক খাতে ১.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৫ শতাংশ, পাট খাতে ১.৫ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৭ শতাংশ,সিমেন্ট খাতে দশমিক ৬ শতাংশ ও সিরামিক খাতে দশমিক ৬ শতাংশ লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:২০ অপরাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com