নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ প্রিন্ট ১৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পনি দুইটি হচ্ছে-আইএফআইসি ব্যাংক ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আইএফআইসি ব্যাংক : ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড আইএফআইসিকে দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘ এসটি-৩’ ক্রেডিট রেটিং প্রদান করেছে। একই সঙ্গে কোম্পানিটির রেটিং আউটলুক ‘বা স্থিতিশীল রাখা হয়েছে। এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। পিপলস ইন্স্যুরেন্স : অন্যদিকে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি পিপলস ইন্স্যুরেন্সকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ ক্রেডিট রেটিং দিয়েছে। পাশাপাশি কোম্পানিটির আউটলুক বা স্থিতিশীল রাখা হয়েছে। পিপলস ইন্স্যুরেন্সের এ রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্য মূল্যায়ন করা হয়েছে।
Posted ০৬:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com