অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে সবচেয়ে বেশি ৪১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনায় ১৪১ জন, রাজশাহীতে ১২৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। একই সময়ে এ রোগে প্রাণ হারিয়েছেন ৩৫৭ জন।
নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে রয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো জরুরি।
Posted ০৬:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন