অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
জ্বালানি তেলের উচ্চমূল্য ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারণী বৈঠক সামনে রেখে সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানও স্বর্ণের বাজারে চাপ তৈরি করছে। খবর রয়টার্সের।
মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২০ ডলার ৪৯ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দরও শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে ফেড সুদের হার বাড়াতে পারে—বিনিয়োগকারীদের মধ্যে এই আশঙ্কা তৈরি হয়েছে। সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় না এমন সম্পদ, যেমন স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সাধারণত কমে যায়। ফলে স্বর্ণের দামে নিম্নমুখী চাপ তৈরি হতে পারে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে রুপার দাম সামান্য বেড়েছে। স্পট রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ ডলার ১৯ সেন্টে পৌঁছেছে।
অন্যদিকে প্লাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ ডলার ৪৫ সেন্টে নেমেছে। প্যালাডিয়ামের দামও শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১১০ ডলার ৬ সেন্টে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ভ্যাটসহ অন্যান্য খরচ বিবেচনায় এ দাম নির্ধারিত হয়েছে।
দেশের বাজারে বিভিন্ন মানের স্বর্ণের দাম হলো—
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। অন্যান্য মানের রুপার দাম হলো—
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, মূল্যস্ফীতির গতিপ্রকৃতি এবং ফেডের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত আগামী দিনগুলোতে স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
Posted ০৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন