|

Advertisement
×

গণভবনে শুরু হয়েছে মন্ত্রী সভার বৈঠক

সোমবার, ০৬ এপ্রিল ২০২০   প্রিন্ট   ১১৪৬ বার পঠিত

গণভবনে শুরু হয়েছে মন্ত্রী সভার বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক জানিয়েছেন, করোনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, করোনার বর্তমান পরিস্থিতিতে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থার নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে বৈঠকে যাদের এজেন্ডা আছে, শুধু সেই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী সাধারণ ছুটির কারণে গত দুই সপ্তাহ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গত ১৬ মার্চ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com