শ্যামল রুদ্র, খাগড়াছড়ি
বুধবার, ০৬ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৩৯৪ বার পঠিত
খাগড়াছড়ির গুইমারাতে অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক জালালকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার গুইমারার বাইল্যাছড়িতে অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। ১ টি মিনিট্রাক মাটিভর্তি অবস্হায় ধরা পড়ে যায়। মাটিভর্তি ১টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটিকেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্হাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক উপধারায় মদিনা ব্রিকফিল্ড কে জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ বলেন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে। ইটভাটার পরিবেশ দূষণ, কাঠপোড়ানো ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।
Posted ০৪:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৬ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com