শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
২০২৫ সালে জীবন বীমা খাতের ৩২ কোম্পানি

গ্রস প্রিমিয়াম বেড়েছে ২১ কোম্পানির

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   প্রিন্ট   ৬৩ বার পঠিত

গ্রস প্রিমিয়াম বেড়েছে ২১ কোম্পানির

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩২ টির গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১২ হাজার ৪২ কোটি ২৬ লক্ষ টাকা। খাতের ৩৬ কোম্পানির মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে (আইডিআরএ) ৩২ কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালে ৩৬ টি কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ছিল ১২ হাজার ৩০৬ কোটি ৪০ লক্ষ টাকা।

আইডিআরএ’র কাছে প্রতিবেদন পাঠানো ৩২ কোম্পানির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালে এই কোম্পানিগুলোর গ্রস প্রিমিয়াম আয় ছিল ১১ হাজার ৩৫৯ কোটি টাকা। ২০২৫ সালে যা ৬৮২ কোটি টাকা বেড়ে ১২ হাজার ৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

জীবন বীমা খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ২০২৫ সালের গ্রস প্রিমিয়ামের তথ্য দেয়নি ৪ টি কোম্পানি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ ইসলামি লাইফ ও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ২০২৫ সালে ৩২ কোম্পানির মধ্যে গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে ২১ কোম্পানির, কমেছে ১১ টির।

মেটলাইফ বাংলাদেশ : ২০২৫ সালে গ্রস প্রিমিয়ামের দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশে বিদেশি কোম্পানির শাখা মেটলাইফ বাংলাদেশ। এবার প্রতিষ্ঠানটির গ্রস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮১ কোটি ১৮ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩০৯ কোটি ৮০ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বেড়েছে ১৭১ কোটি ৩৮ লাখ টাকা। যার প্রবৃদ্ধি ৫.১৮ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ২৮.৯১ শতাংশ অবদান রেখেছে।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রস প্রিমিয়াম এর পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৪০ কোটি ৪২ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ২ হাজার ১০৬ কোটি ১৫ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বেড়েছে ২৩৪ কোটি ২৭ লাখ টাকা। যার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১.১২ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১৯.৪৪ শতাংশ অবদান রেখেছে।

ডেল্টা লাইফ ইন্সুরেন্স: ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ২০২৫ সালের গ্রোস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৯ কোটি ১৩ লাখ টাকা। যেখানে গত বছর এর পরিমাণ ছিল ৯৪৮ কোটি ৩১ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে ৭০ কোটি ৮২ লাখ টাকা। ২০২৫ সালে এর প্রবৃদ্ধি হয়েছে ৭.৪৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ৮.৪৬ শতাংশ অবদান রেখেছে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স: গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৮৮৬ কোটি ৪১ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমাণ ছিল ৭০১ কোটি ৬৯ লাখ টাকা। ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৮৪ কোটি ৭২ লাখ টাকা। যার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২৬.৩৩ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের ৭.৩৬ শতাংশ অর্জিত হয়েছে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স: প্রতিষ্ঠানটির ২০২৫ সালের গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬৫ কোটি ৮৬ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমাণ ছিল ৭৯৯ কোটি ৫৯ লাখ টাকা। গত বছর থেকে আলেচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৬৬ কোটি ২৭ লাখ টাকা। যার ফলে আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি হয়েছে ৮.২৯ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ৭.১৯ শতাংশ অবদান রেখেছে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স: আলেচ্য বছরে অর্থাত ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মোট গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৬৬৭ কোটি ১৩ লাখ টাকা। যেখানে গত বছর ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৫৮১ কোটি ৫৭ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৮৫ কোটি ৫৬ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৪.৭১ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ৫.৫৪ শতাংশ অবদান রেখেছে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স: প্রতিষ্ঠানটির ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৫৩১ কোটি ১৪ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এর পরিমাণ হ্রাস পেয়েছে ৩০ কোটি ৪০ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি হ্রাস পেয়েছে ৫.৭২ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ৪.১৬ শতাংশ অবদান রেখেছে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৮ কোটি ১৬ লাখ টাকা, যেখানে গত বছর এই আয়ের পরিমাণ ছিল ৩৮০ কোটি ১১ লাখ টাকা। ২০২৪ থেকে ২০২৫ সালে এই গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ বেড়েছে ৮ কোটি ৫ লাখ টাকা। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২.১২ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ৩.২২ শতাংশ অবদান রেখেছে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: আলেচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২৮৩ কোটি ২২ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৩৭৭ কোটি ৪৭ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ হ্রাস পেয়েছে ৯৪ কোটি ২৫ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ২৪.৯৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ২.৩৫ শতাংশ অবদান রেখেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২০২৫ সালের গ্রোস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ২৮২ কোটি ৬৬ লাখ টাকা। যেখানে গত বছর এর পরিমাণ ছিল ৩৩৬ কোটি ১১ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম কমেছে ৫৩ কোটি ৪৫ লাখ টাকা। ২০২৫ সালে এর প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ১৫.৯০ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ২.৩৫ শতাংশ অবদান রেখেছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স: প্রতিষ্ঠানটির ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২৪৬ কোটি ৮১ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ২৪৪ কোটি ৪ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২ কোটি ৭৭ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১.১৪ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ২.০৫ শতাংশ অবদান রেখেছে।

আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: আলেচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২৩২ কোটি ৩২ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ২০২ কোটি ৯৮ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৯ কোটি ৩৪ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৪.৪৫ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৯৩ শতাংশ অবদান রেখেছে।

রুপালী লাইফ ইন্স্যুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ২১৫ কোটি ১ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ২১৮ কোটি ৭৮ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় হ্রাস পেয়েছে ৩ কোটি ৭৭ লাখ টাকা। যার প্রবৃদ্ধি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১.৭২ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ১.৭৯ শতাংশ অবদান রেখেছে।

বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১০১ কোটি ৫৩ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৮০ কোটি ১ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২১ কোটি ৫২ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৬.৯০ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.৮৪ শতাংশ অবদান রেখেছে।

চার্টাড লাইফ ইন্স্যুরেন্স: চার্টাড লাইফ ইন্স্যুরেন্সের ২০২৫ সালের গ্রোস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ কোটি ৯২ লাখ টাকা। যেখানে গত বছর এর পরিমাণ ছিল ৮৭ কোটি ৩৮ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে ৪ কোটি ৫৪ লাখ টাকা। ২০২৫ সালে এর প্রবৃদ্ধি হয়েছে ৫.২০ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.৭৬ শতাংশ অবদান রেখেছে।

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৪৭ কোটি ৭৪ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৫২ কোটি ২৫ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ হ্রাস পেয়েছে ৪ কোটি ৫১ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ৮.৬৩ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.৪০ শতাংশ অবদান রেখেছে।

জেনিথ লাইফ ইন্স্যুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৬৯ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৩৩ কোটি ১৮ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে ১৩ কোটি ৫১ লাখ টাকা। যার প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪০.৭২ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.৩৯ শতাংশ অবদান রেখেছে।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স: আস্থা লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ৪৬ কোটি ৪১ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমাণ ছিল ৪০ কোটি ৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৬ কোটি ৩৫ লাখ টাকা। যার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫.৮৫ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের ০.৩৯ শতাংশ অর্জিত হয়েছে।

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি ৩ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ২৭ কোটি ১৫ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১০ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি বৃদ্বি পেয়েছে ৪০.০৭ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.৩২ শতাংশ অবদান রেখেছে।

এন আর বি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৩৩ কোটি ১৭ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৩৫ কোটি ৫ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ হ্রাস পেয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ৫.৩৬ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.২৮ শতাংশ অবদান রেখেছে।

বেস্ট লাইফ ইন্স্যুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৫০ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ২৫ কোটি ১ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে ৬ কোটি ৪৯ লাখ টাকা। যার প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ২৫.৯৫ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.২৬ শতাংশ অবদান রেখেছে।

প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০২৫ সালের গ্রোস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৮৮ লাখ টাকা। যেখানে গত বছর এর পরিমাণ ছিল ৩৪ কোটি ৫৮ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম হ্রাস পেয়েছে ৩ কোটি ৭০ লাখ টাকা। ২০২৫ সালে এর প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ১০.৭০ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.২৬ শতাংশ অবদান রেখেছে।

যমুনা লাইফ ইন্স্যুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৭৯ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ২৫ কোটি ৩০ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫ কোটি ৪৯ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ৫.৪৯ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.২৬ শতাংশ অবদান রেখেছে।

প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ৭ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৪ কোটি ৬৩ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় হ্রাস পেয়েছে ১০ কোটি ৫৬ লাখ টাকা। যার প্রবৃদ্বি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২৫.৯৯ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.২৫ শতাংশ অবদান রেখেছে।

সানলাইফ ইন্স্যুরেন্স: সানলাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ১৮ কোটি ৭২ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমাণ ছিল ২৯ কোটি ৪৪ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ হ্রাস পেয়েছে ১০ কোটি ৭২ লাখ টাকা। যার প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ৩৬.৪১ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের ০.১৬ শতাংশ অর্জিত হয়েছে।

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বাংলাদেশ: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৩ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ১৮ কোটি ৬ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ হ্রাস পেয়েছে ৩৩ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ১.৮৩ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.১৫ শতাংশ অবদান রেখেছে।

গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স: প্রতিষ্ঠানটির আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম এর পরিমান দাঁড়িয়েছে ১৭ কোটি ১৪ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ১৯ কোটি ৯ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে এই গ্রোস প্রিমিয়াম আয় হ্রাস পেয়েছে ১ কোটি ৯৫ লাখ টাকা। যার প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ১০.২১ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.১৪ শতাংশ অবদান রেখেছে।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ২০ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ১৪ কোটি ৫৪ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৬৬ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ৪.৫৪ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.১৩ শতাংশ অবদান রেখেছে।

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১৫ কোটি ১ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৩৯ কোটি ৯৬ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ হ্রাস পেয়েছে ২৪ কোটি ৯৫ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ৬২.৪৪ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.১২ শতাংশ অবদান রেখেছে।
ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স: ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয় করেছে ১৪ কোটি ৪ লাখ টাকা। যেখানে গত বছর তাদের এই আয়ের পরিমাণ ছিল ১৩ কোটি ৫৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ২০২৪ সাল থেকে ২০২৫ সালে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ বৃদি¦ পেয়েছে ৪৮ লাখ টাকা। যার প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৫৪ শতাংশ। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় জাতীয় মোট গ্রোস প্রিমিয়ামের ০.১২ শতাংশ অর্জিত হয়েছে।

শান্তা লাইফ ইন্স্যুরেন্স: ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৬ কোটি ৪৩ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৪৪ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৫ কোটি ৯৯ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্বি বেড়েছে ১৩৬১.৩৬ শতাংশ।

বায়রা লাইফ ইন্স্যুরেন্স: আলোচ্য ২০২৫ সালে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২১ লাখ টাকা। যেখানে ২০২৪ সালে এর পরিমাণ ছিল ৫ কোটি ৯২ লাখ টাকা। গত বছর থেকে আলোচ্য বছরে গ্রোস প্রিমিয়াম আয়ের পরিমাণ হ্রাস পেয়েছে ৫ কোটি ৭১ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির গ্রোস প্রিমিয়াম আয়ের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে ৯৬.৪৫ শতাংশ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি জাতীয় গ্রোস প্রিমিয়াম আয়ে ০.০০২ শতাংশ অবদান রেখেছে।

 

 

 

 

 

 

 

 

Facebook Comments Box
×

Posted ০৯:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com