|

Advertisement
×

গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪৬৩ বার পঠিত

গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ।
সোমবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬ টাকা ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭ টাকা ৯২ পয়সা ছিল। গত বছরের তুলনায় প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস কমেছে ১ টাকা ৩২ পয়সা বা প্রায় ১৭ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৬ টাকা ৩১ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com