নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ মার্চ ২০২৩ প্রিন্ট ৩১৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৩০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩২ পয়সা।
আগামী ১৬ এপ্রিল ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মার্চ ২০২৩।
Posted ০১:১৪ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com