অনলাইন ডেস্ক
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ৪৪৯ বার পঠিত
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান পুনঃনির্বাচিত সাঈদ আহমেদ ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম সারোয়ার আলম।
সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। সাঈদ আহমেদ একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লি. ও পিউরিটি ফুডস লি. এর চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লি., সিটি হোমস্ লি. ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেস এর স্বত্বাধিকারী। এছাড়া তিনি দি ফারমার্স ব্যাংক লি. (পদ্মা ব্যাংক লি.) এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তণ চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট। সাঈদ আহমেদ লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২, বাংলাদেশ এর রিজিওন চেয়ারপারসন। তিনি ঢাকা ক্লাব লি., গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লি., কুর্মিটোলা গলফ ক্লাব, ধানমন্ডি ক্লাব লি., বাংলাদেশ ফ্লাইং ক্লাব লি., চট্টগ্রাম বোট ক্লাব লি. এবং অল কমিউনিটি ক্লাব লি. এর স্থায়ী সদস্য এবং বাংলাদেশ খো-খো ফেডারেশন এবং রাজধানী শ্যুটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। সাঈদ আহমেদ শরীয়তপুর জেলা সমিতির পৃষ্ঠপোষক সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি ইতিপূর্বে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এ (২০১০-২০১২) মেয়াদে ভাইস চেয়ারম্যান এবং (২০১৯-২০২৪) মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনেও সফলতার পরিচয় দিয়েছেন।
এস এম সারোয়ার আলম দেশের একজন বিশিস্ট ব্যবসায়ী ও শিল্পপতি। তিনি পাবনা শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, হট ড্রেস লিমিটেড, উইন্টার ড্রেস লিমিটেড, নিট ভ্যালি ফ্যাশনস লিমিটেডের স্পন্সর ডিরেক্টর এবং মেসার্স এসএস এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি ইতিপূর্বে ২০০৯-২০১০ সালে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ০৯:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com