মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২৫ কোটি টাকার আইপিও অনুমোদন

বুধবার, ১৫ জুন ২০২২   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২৫ কোটি টাকার আইপিও অনুমোদন

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২৫ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৫ জুন) বিএসইসির ৮২৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ারবাজার ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এরমধ্যে ২৫ শতাংশ অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু দাঁড়িয়েছে ১৪.৪২ টাকায়। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। যার পরিমাণ ২০২১ সালের প্রথম নয় মাসে ১.৯১ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৬:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুন ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com